সংসদীয় আচরণ ও সাংবিধানিক দায়িত্ব
বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ ব্যারিস্টার হিসেবে আমার পেশাগত অভিজ্ঞতায় সংসদীয় আচরণ কেবল শিষ্টাচার বা আনুষ্ঠানিকতার বিষয় নয়। এর সঙ্গে সাংবিধানিক শাসনব্যবস্থা, গণতান্ত্রিক জবাবদিহি এবং প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা গভীরভাবে সম্পর্কিত। জাতীয় সংসদ বাংলাদেশের আইন প্রণয়ন ব্যবস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। ফলে এর কার্যকারিতা শুধু প্রণীত আইনের ওপর নির্ভর করে না; বরং সংসদ সদস্যদের প্রদর্শিত শৃঙ্খলা, সংযম…
