কংক্রিট থেকে কোড: বাংলাদেশের স্থায়ী ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ ও জাপান কীভাবে একসঙ্গে কাজ করতে পারে
বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের মতো নীরব অথচ ধারাবাহিক অবদান রাখা অংশীদার খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে দেশটির অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের অর্থনীতির ভৌত অবকাঠামো নির্মাণে অর্থায়ন করেছে। সড়ক, বিদ্যুৎকেন্দ্র, ঢাকা মেট্রোরেল থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, নানা গুরুত্বপূর্ণ প্রকল্পে রয়েছে জাপানের সহযোগিতা। এখন সেই সম্পর্কের পরিধি বদলাচ্ছে। কংক্রিটের অবকাঠামো থেকে সহযোগিতা বিস্তৃত হচ্ছে ডিজিটাল…
