৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, দারিদ্র্য থেকে বের হতে পারবে ১২ লাখ মানুষ কম – বিশ্বব্যাংকের মধ্যপ্রাচ্য সতর্কতা কেন গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে একটি শিরোনাম বিশেষভাবে আলোচনায় এসেছে, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে চাকরি হারানোর সংখ্যা ৬ লাখে পৌঁছাতে পারে, দারিদ্র্য থেকে বের হওয়ার সুযোগ হারাতে পারেন আরও ১২ লাখ মানুষ।’ সংবাদপত্রের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি বেশি পরিচিতি পেলেও তথ্যগুলোর উৎস বিশ্বব্যাংকের নিজস্ব ‘বাংলাদেশ কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’ বা সিইআরপি প্রকল্পের ২০২৬ সালের জুনে…
