বাংলাদেশের হেরিটেজ ট্যুরিজম ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার: এক শতাব্দীর ঘুমন্ত পরাশক্তির জাগরণ
সুমাইয়া হাসি জনসংযোগ সম্পাদক, অনিকেত বুলেটিন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। আদিম প্রস্তর যুগ থেকে শুরু করে পাল, সেন, সুলতানি, মোঘল এবং ব্রিটিশ আমলের হাজার বছরের ইতিহাসের স্তর বিন্যাস এ দেশের মাটিতে মিশে আছে। উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের লাল মাটিতে লুকিয়ে থাকা পাহাড়পুর বৌদ্ধ বিহার, যা এক সময়…
