সন্ধিক্ষণে মুদ্রিত সংবাদপত্র
বাংলাদেশের মুদ্রিত সংবাদপত্র বর্তমানে এক গভীর রূপান্তর ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিহাসে এই শিল্পখাত সম্ভবত এর আগে কখনো একসঙ্গে এত বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। বিশেষ করে দেশে পাঁচ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার মানুষের সংবাদ গ্রহণ, মূল্যায়ন ও ভোগের পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে। এই বাস্তবতায় সম্পাদকীয় সংবাদপত্র কেবল প্রচারসংখ্যা হ্রাসের…
