আমাদের টিম একদল প্রাণবন্ত, সৃজনশীল ও উদ্যমী মানুষের সমন্বয়ে গঠিত। যেখানে প্রতিটি সদস্য বিস্তৃত পাঠাভ্যাস, চৌকস পরিকল্পনা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং আধুনিক জ্ঞানকে ধারণ করে নিজেদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে কাজকে অনন্য করে তোলে। এক নজরে আমাদের সদস্যরা –
ড. শেখ সেলিম – প্রধান সম্পাদক
ড. শেখ সেলিম পেশাগতভাবে একজন অর্থনীতিবিদ; বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি gov.uk, ইকোনমিক মডেলিং, এগ্রিকালচারাল ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, ইকোনমিক বুলেটিন, জার্নাল অব পলিসি রিসার্চ, ফোর্বস, অ্যারাবিয়ান বিজনেস, ব্যাংকার্স মিডল ইস্ট, দ্য কনভারসেশনসহ বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নাল ও প্ল্যাটফর্মে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর প্রধান গবেষণা ক্ষেত্রসমূহ হলো জন অর্থনীতির নীতিনির্ধারণ, অর্থনীতির তত্ত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতি। তিনি সাউথ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণা ও পেশাগত জীবন যুক্তরাজ্যের রাসেল গ্রুপভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে অতিবাহিত হয়েছে। ‘অনিকেত রিসার্চ গ্রুপ’ বাংলাদেশের নীতিগত গবেষণার জন্য তাঁর একটি দূরদর্শী উদ্যোগ।
ইমেইল: CE-Oniket@kotharkagoj.org; editor@oniket.org


ফারাহ জেহির – সম্পাদক
ফারাহ জেহির একজন সাহিত্যসম্পাদক, উদ্যোক্তা ও সাংস্কৃতিক সংগঠক; যিনি চিন্তাশীল সম্পাদনা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছেন। কথার কাগজের (কবিতা বিভাগ) সম্পাদক এবং জীবন যাপনের প্রতিমাসের ই -পত্রিকা শব্দ মুকুরের নির্বাহী সম্পাদক হিসেবে তিনি নবীন ও প্রতিষ্ঠিত সৃষ্টিশীলদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতোকত্তর ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যবসায় এমএসসি একাডেমিক ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি গবেষণাভিত্তিক কাজ, সংলাপ, মতবিনিময় ও চিন্তনে আগ্রহী, এবং সাহিত্য, সংস্কৃতি ও সমাজকে সংযুক্ত করে অর্থবহ বৌদ্ধিক সংলাপ গড়ে তোলেন।
ইমেইল: eds-oniket@kotharkagoj.org
নাঈমা অনামিকা – কমিশনিং সম্পাদক
নাঈমা অনামিকা পেশায় একটি স্কুলের স্বত্ত্বাধিকারী। বর্তমান অবস্থান ঢাকার মোহাম্মদপুরে। জন্মসূত্রে বরিশালের মানুষ, সেখানেই ছেলেবেলা কেটেছে। বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। লেখক হিসেবে আত্মপ্রকাশ ২০১৮। প্রথম বই ‘বনলতা নই’ (গল্পগ্রন্থ)। ধারাবাহিকতায় উপন্যাস এবং গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন বছরের বইমেলায়। মূলত গল্প এবং উপন্যাস তাঁর সাহিত্যচর্চায় লেখার বিষয়বস্তু। পাশাপাশি প্যারেন্টিং, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি এবং সমসাময়িক বিষয় ও পরিস্থিতি নিয়ে বিভিন্ন পোর্টালে/ ওয়েবসাইটে নিয়মিত লেখেন। শাস্ত্রীয় সংগীত এবং নজরুলগীতিতে বিশেষ তালিম নিয়েছেন। বর্তমানে একটি মিউজিক একাডেমি পরিচালনা করেন। সঙ্গীত এবং লেখালেখি অসম্ভব ভালোবাসার জায়গা। স্বপ্ন দেখেন একজন উন্নত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবার।
ইমেইল: commissioning-editor@oniket.org


তানজীনা ফেরদৌস – নির্বাহী সম্পাদক
তানজীনা ফেরদৌস একজন বিশিষ্ট আইনজীবী, যিনি ঢাকায় কর্মরত। তিনি এলএলবি ও এলএলএম সম্পন্ন করেছেন এবং ঢাকায় জেলা ও দায়রা জজ আদালতে আয়কর আইনজীবী ও আইনজীবী হিসেবে কর্মরত। তাঁর জন্যম ও কৈশোর যশোরে। তানজীনা একজন নিবেদিত কবিও, এবং তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের সঙ্গে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তিনি সুপরিচিত সাহিত্যিক ম্যাগাজিন ‘কথার কাগজ’-এর ‘সংবেদনশীল, সমেত এবং সুগম (SIA) শিল্প ও সাহিত্য দর্শন বিভাগের সম্পাদক হিসেবে প্রধান সম্পাদকের কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার সংকলিত নির্বাচিত কবিতা ইংরেজিতে অনূদিত হয়েছে এবং দ্বিভাষিক অনলাইন লাইব্রেরি shobdomukur.com-এ উপলব্ধ। অনিকেত বুলেটিনের জন্য তানজিনা আইন ও স্থানীয় শাসন, রাজনীতি ও নাগরিক অধিকার এবং শিল্প ও ঐতিহ্য বিষয়ক নিবন্ধ প্রকাশ করেন।
ইমেইল: managing-editor-TOB@kotharkagoj.org
সুমাইয়া হাসি – প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক
ইডেন মহিলা কলেজের ইতিহাসের স্নাতক সুমাইয়া হাসি বর্তমানে ‘মুকুর অ্যাডভারটাইজমেন্ট, ডিজাইন অ্যান্ড মিডিয়া’ এবং সাহিত্য পত্রিকা ‘কথার কাগজ’-এর পাবলিক রিলেশনস ও সম্পাদকীয় বিভাগে কর্মরত। প্রাচীন সভ্যতার প্রতি তাঁর প্রগাঢ় অনুরাগ এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে তিনি সুকৌশলে জনযোগাযোগ ও আধুনিক সম্পাদনা শিল্পের সৃজনশীলতায় রূপান্তর করেছেন। ‘শব্দমুকুর’ অনলাইন পাঠাগারের সঙ্গে যুক্ত থেকে এবং পেশাদারিত্ব বজায় রেখে তিনি সমকাল ও শেকড়ের সমন্বয়ে নিজের ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। ইতিহাসের শিক্ষার্থী হিসেবে প্রাচীন সভ্যতার জীবনযাত্রা এবং মাটির নিচে চাপা পড়া নিদর্শনের রহস্য উন্মোচন করা তাঁর অন্যতম প্যাশন। তিনি বিশ্বাস করেন, ইতিহাসের প্রতিটি উপাদানই এক একটি জীবন্ত উপাখ্যান, যা বর্তমানকে সৃজনশীলভাবে বুঝতে সহায়তা করে।
ইমেইল: email: public-relations@mukuradam.org

