কারাগারের দেয়ালের বাইরে: বাংলাদেশের কারাব্যবস্থা, পুনর্বাসন ও সংস্কারের প্রয়োজনীয়তা প্রথম পর্ব
বাংলাদেশের কারাব্যবস্থা দীর্ঘদিন ধরে এক গভীর সংকটের মধ্যে আবদ্ধ। সংশোধন ও পুনর্বাসনের যে লক্ষ্যকে সামনে রেখে কারাগার পরিচালিত হওয়ার কথা, বাস্তবে তা প্রতিনিয়ত চাপা পড়ে যাচ্ছে অতিরিক্ত বন্দীসংখ্যা, অপর্যাপ্ত অবকাঠামো এবং ১৮৯৪ সালের ঔপনিবেশিক যুগের কারাগার আইননির্ভর প্রশাসনিক কাঠামোর নিচে। তবে সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে। ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন…
