বিচ্ছিন্ন প্রবাস, ছিন্ন সাংস্কৃতিক বন্ধন: কেন বৈশ্বিক নেটওয়ার্ক প্রয়োজন বাংলাদেশি বাঙালিয়ানার
এই নিবন্ধের উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বিস্তার লাভ করা বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও কেন বাংলাদেশি বাঙালিয়ানা একটি সুসংগঠিত বৈশ্বিক সাংস্কৃতিক উপস্থিতি গড়ে তুলতে পারেনি, সেই প্রশ্নের উত্তর খোঁজা। অভিবাসনের ফলে পৃথিবীর নানা প্রান্তে প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায় গড়ে উঠেছে, কিন্তু ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিচয়কে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করার মতো একটি সমন্বিত…
