যখন সংবাদ প্রতিবেদন হয়ে ওঠে হাতিয়ার: লবিং, পক্ষপাত ও বাংলাদেশের অপরাধ সাংবাদিকতার সংকট
বাংলাদেশে অপরাধের সংবাদ প্রকাশ একটি বিশেষ ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা। একদিকে পুলিশি তদন্ত, অন্যদিকে রাজনৈতিক স্বার্থ, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত সুনাম, সবকিছুর সঙ্গেই অপরাধ সাংবাদিকতার যোগ রয়েছে। ফলে কোনো ঘটনার একটি নির্দিষ্ট বয়ান জনসমক্ষে প্রতিষ্ঠিত হলে যারা লাভবান হতে পারে, তাদের প্রভাবের ঝুঁকিও এই সাংবাদিকতায় বেশি। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। অনেক ক্ষেত্রে তথ্যের নির্ভুলতার…
