গণস্বাস্থ্য কার্যক্রম- বর্তমান এবং ভবিষ্যৎ
গত পাঁচ দশকে বাংলাদেশের গণস্বাস্থ্য খাত আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সাফল্যের নজির তৈরি করেছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, পোলিও নির্মূল, টিকাদান কর্মসূচির সম্প্রসারণ এবং যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে অগ্রগতি দেশকে উন্নয়নশীল বিশ্বের একটি সফল উদাহরণ হিসেবে তুলে ধরেছে। কিন্তু এই অর্জনকে আড়াল করে এখন স্পষ্ট হয়ে উঠছে একটি কাঠামোগত দুর্বলতা যা ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য…
