মহানগরীর পথহকার ও পথ অর্থনীতি
বাংলাদেশের মহানগরীগুলোর অর্থনৈতিক ও সামাজিক জীবনে পথহকার এক অনিবার্য বাস্তবতা। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী কিংবা সিলেট, প্রতিটি নগরেই পথহকাররা নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তারা স্বল্পমূল্যে খাদ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে নগর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অথচ রাষ্ট্রীয় নীতিমালা ও নগর ব্যবস্থাপনার দৃষ্টিতে এই…
